Skip to main content

হিউম্যান রাইটস ডিস্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ)

বাংলাদেশের ঢাকা জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu
A photo of the organization

এক নজরে সংগঠন

এক শারীরিক প্রতিবন্ধী পিতা তার দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে একটি দলে সংগঠিত করে ঢাকাস্থ হাজাড়িবাগ এলাকার। আরও বেশ কিছু প্রতিবন্ধী মানুষকে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ে খোলা আকাশের নিচে বসে নিজেদের সুখ-দুঃখের কথা, অভিজ্ঞতা, সুখ স্মৃতি, বঞ্চনার তিক্ত অভিজ্ঞতা এসব সবার সাথে সহভাগিত করতো। অতঃপর ‘একতাই বল’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠনটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

হাজারীবাগে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে অথচ সেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নেই। এর আশেপাশের এলাকা যথা লালবাগ ও কামরাঙ্গীচরেও প্রতিবন্ধী ব্যক্তিদের একই অবস্থা। তারা সামাজিক কিংবা উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডেই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এ সকল অবস্থাই সংগঠনটিকে তার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।

হিউম্যান রাইটস ডিস্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ) সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন (ডিপিও), যথা, শারীরিক, দৃষ্টি, বুদ্ধি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার, সামাজিক ও রাজনৈকি অধিকার ইত্যাদি নিযে কাজ করছে।

কর্মএলাকা

হিউম্যান রাইটস ডিস্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ) বাংলাদেশের ঢাকা জেলায় কাজ করে

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন
লক্ষ্য ১৬: শান্তি ও ন্যায্যতা

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ